ছবি : সংগৃহীত
জাতীয়

বিচার ব্যবস্থায় নতুন যুগ, শুরু অনলাইন জামিননামা কার্যক্রম

সান নিউজ অনলাইন 

হয়রানির অবসানে জামিন কার্যক্রমে যুক্ত হচ্ছে প্রযুক্তি। আগামীকাল (বুধবার) থেকে দেশের আদালতগুলোতে জামিননামা অনলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট কারাগারে পাঠানোর প্রক্রিয়া চালু হচ্ছে। এতে জামিনপ্রাপ্তদের হয়রানি কমবে এবং দ্রুত মুক্তি পাওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আদালত থেকে জামিন পাওয়ার পর একজন আসামিকে প্রায় ১২টি ধাপ পেরোতে হয়। এসব ধাপে নানা ভোগান্তি এবং কখনো আর্থিক লেনদেনের অভিযোগ উঠে। এসব সমস্যা দূর করতেই অনলাইন জামিননামা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, জামিনের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা এক ক্লিকে সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে। এতে করে কোনো দেরি বা প্রশাসনিক জটিলতা ছাড়াই আসামির মুক্তি নিশ্চিত হবে।

আইন মন্ত্রণালয়ের অধীনে এই ডিজিটাল ব্যবস্থাটি সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, “আমরা অনেকগুলো আইনি সংস্কার করছি-নিজেরা করছি, কোনো বাইরের সহযোগিতা ছাড়াই।”

আসিফ নজরুলের মতে, নতুন এই পদক্ষেপ শুধু ডিজিটাল উন্নয়ন নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার পথেও এক গুরুত্বপূর্ণ অগ্রগতি।

এ সময় বিচার বিভাগের পৃথক সচিবালয় গঠনের অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি। জানান, অন্তর্বর্তী সরকারের সময়েই বিচার বিভাগীয় সচিবালয় আইন, গুম প্রতিরোধ আইন, দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ও মানবাধিকার আইন চূড়ান্ত করা হবে। এসব আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা