জাতীয়

লুটের অস্ত্রের তথ্য দিলে ৫০০ থেকে ৫ লাখ টাকা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক

গতবছর জুলাই অভ্যুত্থান ঘিরে অস্থিরতার মধ্যে থানা ও বিভিন্ন স্থান থেকে লুট হওয়া অস্ত্রের বিষয়ে তথ্য দিতে পারলে পুরস্কার দেবে সরকার।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, পিস্তল, শটগানের খবর দিলে ৫০ হাজার টাকা, চায়নিজ রাইফেলে এক লাখ, এসএমজির ক্ষেত্রে দেড় লাখ টাকা, এলএমজির জন্য ৫ লাখ টাকা দেওয়া হবে।

আর প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার।

উপদেষ্টা বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র ও গুলির ক্ষেত্রে এ পুরস্কার প্রযোজ্য হবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

গতবছর ৫ অগাস্ট অভ্যুত্থানে সরকার পতনের পর হামলা চালানো হয় দেশের থানা-ফাঁড়ি, পুলিশের বিভিন্ন স্থাপনায়। লুট করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় সব। পুলিশের গাড়ি পোড়ানোসহ লুট করা হয় অস্ত্র-গুলি।

সে সময় লুট হওয়া বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ এখনো উদ্ধার হয়নি। অনেক অস্ত্র অপরাধীদের হাতে চলে গেছে এবং ছিনতাই-ডাকাতির মত কর্মকাণ্ডে সেসব অস্ত্র ব্যবহৃত হচ্ছে বলে খবর আসছে।

সবশেষ হিসাব অনুযায়ী, এখনো এক হাজার ৩৬৩টি আগ্নেয়াস্ত্র ও দুই লাখ ৫৭ হাজার ৭২০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করতে পারেনি পুলিশ।

নির্বাচন সামনে রেখে এসব অস্ত্র ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছেন বিভিন্ন দলের রাজনীতিবিদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তবে স্বরাষ্ট্র উপদেষ্টা মনে করেন, রাজনৈতিক দল এবং জনগণ নির্বাচনমুখী হলে ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের ‘সমস্যা থাকবে না’।

সবার সহযোগিতায় একটা ‘শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন’ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, এখন বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই সুযোগে ‘নিয়োগ বাণিজ্যও’ বেড়ে গেছে।

“নিয়োগ বাণিজ্য যদি কেউ করে, তাকে আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা