জাতীয়

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দাবির সঙ্গে একমত নয় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের অমীমাংসিত ইস্যু সমাধানের বিষয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার যে দাবি করেছেন, তার সঙ্গে একমত নন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, দুই দেশের অমীমাংসিত ইস্যু নিয়ে আগামী দিনে উভয় পক্ষই আলোচনা চালিয়ে যাবে।

আজ রোববার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। এরপর দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে ওই বৈঠকের আলোচনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।


পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল, অমীমাংসিত বিষয় নিয়ে আপনারা বৈঠকে আলোচনা করেছেন বলে উল্লেখ করলেন। আবার দ্বিপক্ষীয় বৈঠকের পর ইসহাক দার বলেছেন, বিষয়গুলোর নিষ্পত্তি দুবার হয়েছে। আপনি বলছেন, আলোচনা করেছেন। এ নিয়ে যে অস্পষ্টতা, তা আপনি দূর করবেন কি না। কিংবা আপনি ইসহাক দারের দাবি গ্রহণ করছেন কি না।

জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা (বৈঠকে) পরস্পরের অবস্থানটা তুলে ধরেছি। আমি আপনাদের এটুকু নিশ্চয়তা দিতে পারি, আমরা তিনটি বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছি। দুই পক্ষই বলেছি, এ বিষয়গুলোকে আমাদের সমাধান করতে হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক যাতে মসৃণভাবে এগোতে পারে, সে জন্য বিষয়গুলোকে পেছনে ফেলতে হবে। দুই পক্ষ একমত হয়েছে যে আমরা এ বিষয়গুলো নিয়ে কথা বলব। চেষ্টা করব যে বিষয়গুলোতে যাতে কোনো এক পর্যায়ে কথা বলব আমরা আলাদা করে, যাতে এ বিষয়গুলোকে পেছনে ফেলতে পারি।’

তিন অমীমাংসিত ইস্যুতে বাংলাদেশের অবস্থান কী—সে প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা চাই, হিসাবপত্র হোক, যেটা টাকাপয়সার ব্যাপার সমাধান হোক। আমরা চাই, এখানে যে গণহত্যা হয়েছে, সেটার ব্যাপারে দুঃখ প্রকাশ করুক, মাফ চাইবে। আমরা চাই, আটকে পড়া মানুষগুলোকে তারা ফেরত নেবে। আমি বাংলাদেশের অবস্থান শক্তভাবে তুলে ধরেছি।’

তৌহিদ হোসেন বলেন, ‘আপনারা নিশ্চয়ই প্রত্যাশা করেন না যে ৫৪ বছরের সমস্যা আজকের এক দিনের মিটিংয়ে...যে মিটিংটা গত ১২ থেকে ১৩ বছর পর, তা–ও আবার হিনা রব্বানির দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন, দ্বিপক্ষীয় সফর ছিল না...এখানে বসে আমরা এক ঘণ্টায় সমাধান করে ফেলতে পারব; এটা নিশ্চয়ই কেউ আশা করবেন না। আমরা পরস্পরের অবস্থান তুলে ধরেছি।’

বিষয়ে কি দুই দেশের অবস্থান একই—এমন প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, ‘অমীমাংসিত ইস্যুতে দুই দেশ নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। আমরা দুই পক্ষই একমত হয়েছি যে এ বিষয়গুলোর সমাধান করা প্রয়োজন, যাতে করে সম্পর্কের ক্ষেত্রে এগোতে বাধা হয়ে না দাঁড়ায়। আমরা এক দিনে বসে এ বিষয়গুলোর সমাধান করে ফেলতে পারব না।’

কিন্তু ইসহাক দার যে বলেছেন তিনটি ইস্যুর দুবার সমাধান হয়েছে, আপনি কি তাঁর সঙ্গে একমত—এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যার সমাধান হয়ে যেত। আমরা আমাদের অবস্থান বলেছি। ওনারা ওনাদের অবস্থান তুলে ধরেছেন। তিনটি বিষয়েই তুলে ধরেছি।’

পাকিস্তানের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক হচ্ছে। এটা তৃতীয় দেশ, বিশেষ করে চীনের ত্রিপক্ষীয় উদ্যোগের কারণে কি না, জানতে চাইলে উপদেষ্টা তা নাকচ করে দেন। তৌহিদ হোসেন বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্কে চীনের উৎসাহ আছে, পাকিস্তানেরও আছে। তবে আগের সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছিল। আমরা চাই, অন্যান্য দেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক রয়েছে, পাকিস্তানের সঙ্গেও তেমন থাকবে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা