জাতীয়

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০,খসড়া তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নতুন ভোটার সংযোজন ও অনাকাঙ্ক্ষিত ভোটার কর্তনের পর দেশের মোট ভোটার সংখ্যা বর্তমানে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে দাঁড়িয়েছে বলে জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রবিবার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

তিনি জানান, খসড়া ভোটার তালিকা নিয়ে দাবি-আপত্তি আগামী ২১ আগস্ট পর্যন্ত জমা দেওয়া যাবে। এসব দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করা হবে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, চলতি বছরের ২ মার্চ দেশে ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর বাদ পড়া ভোটারদের তালিকাভুক্তির জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়।

এই হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন। একই সময়ে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে।

সব মিলিয়ে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সম্পূরক তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন ।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা