ছবি: সংগৃহীত
জাতীয়

এনটিআরসিএর ফল প্রত্যাশীদের ওপর পুলিশের জল কামান

নিজস্ব প্রতিবেদক

শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফেল করিয়ে দেওয়ার অভিযোগ এনে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ফল প্রত্যাশী শিক্ষার্থীরা। পরে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ তাদের ওপর জল কামান, দুই রাউন্ড সাউন্ড গ্ৰেনেড এবং মৃদু লাঠিচার্জ করার ফলে কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

রবিবার (২২ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, রবিবার সকাল দশটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এনটিআরসিএ নিবন্ধনের ফল প্রত্যাশীরা জড়ো হতে থাকে। একপর্যায়ে তারা তোপখানা রোড সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

আন্দোলনকারীদের দাবি, এনটিআরসিএ ইচ্ছাকৃতভাবে ৪০ শতাংশ শিক্ষার্থীকে নিবন্ধন পরীক্ষায় ফেল করিয়ে দিয়েছে। মৌখিক পরীক্ষায় কখনো সনদের নম্বর যোগ হয় না। তবে এবার বর্তমান এনটিআরসি কর্তৃপক্ষ সনদের নম্বর যোগ করে প্রায় ৪০ হাজার শিক্ষার্থীকে ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দিয়েছে। তাই অবিলম্বে ওই শিক্ষার্থীদের নিবন্ধন সনদ দেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিং করে জানান, শিক্ষার্থীরা সকাল থেকে প্রেসক্লাবের সামনে রাস্তা আটকে বিক্ষোভ করতে থাকে। তাদেরকে অনুরোধ করা সত্ত্বেও তারা রাস্তা ছেড়ে না দেওয়ায় জল কামান থেকে পানি নিক্ষেপ করে রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়েছে। এ সময় সাউন্ড গ্ৰেনেড নিক্ষেপ করা হয়। পরে তাদেরকে মৃদু লাঠিচার্জ করে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। তবে কাউকে আটকের কথা অস্বীকার করেন তিনি।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা