সংগৃহীত ছবি
জাতীয়

ঢাবির গাছে ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শহীদ মিনার সংলগ্ন ঢাবি জিমনেসিয়াম এলাকার একটি গাছ থেকে অজ্ঞাত (৫০) বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকাল পৌনে ১০টায় ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে।

আরও পড়ুন: ড. ইউনূস-ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক

এর আগে, ৯টায় রাস্তার পথচারীরা গাছের ডালে ঝুলন্ত লাশ দেখতে পান। এরপর তাৎক্ষণিকভাবে তারা পুলিশ ও প্রক্টরিয়াল টিমকে জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

প্রত্যক্ষদর্শী এক ঢাবি শিক্ষার্থী বলেন, আমি সকালে ক্লাস করতে এসেছিলাম। এ সময় দেখি শহীদ মিনারের সামনে কিছু মানুষ জটলা হয়ে উপরে তাকিয়ে আছে। এর পরে গিয়ে দেখি একটা লাশ ঝুলছে।

মোর্শেদ আলম শফিক নামে আরেক শিক্ষার্থী বলেন, কিছুক্ষণ আগেই লাশটি নামানো হয়েছে। তিনি ফুটপাতে ঘুমাতেন। তার কাপড় ফুটপাতে পড়ে ছিল।

ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, ঢাবির জিমনেসিয়াম এলাকার একটি গাছে ঝুলে থাকা অজ্ঞাত ১ বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে লাশ ঢামেক মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন আহমদ জানান, বুধবার সকালে আমরা জানতে পারি ঢাবির জিমনেসিয়াম এলাকায় গাছে ১জন ব্যক্তির লাশ ঝুলে আছে। পরে আমরা পুলিশকে এই বিষয়টি জানালে তারা ফায়ার সার্ভিসের সাহায্যে লাশটি নামিয়ে মর্গে পাঠায়। তবে মৃত্যুর কারণ জানতে লাশের ময়নাতদন্ত করা হবে।

আরও পড়ুন: বার্তা দিয়ে দায়িত্ব ছাড়লেন সারজিস

শাহবাগ থানার ওসি মনসুর খালিদ জানান, কিছুক্ষণ আগে লাশটি গাছ থেকে নামানো হয়েছে। লাশটি মর্গে নেওয়া হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা