সংগৃহীত ছবি
জাতীয়

সরকারের প্রধান দায়িত্ব হাসিনার বিচার

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আরও পড়ুন : অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ায় ইসলামি বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে “জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম” শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, এ বিষয়ে যত ধরনের আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যায় সে বিষয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। একটা লিগ্যাল প্রসেসে তাকে আমরা ফেরত চেয়েছি। সারা জাতি যদি সোচ্চার থাকি এবং প্রেসার রাখতে পারি, ঠিকই তাকে আনা হবে।

আরও পড়ুন : দেশে বছরে লক্ষাধিক মানুষের মৃত্যু

তিনি বলেন, আপনাদের মনে আছে, সে তার বাবার খুনিকে যেভাবে খুঁজে খুঁজে নিয়ে এসেছে, ঠিক আমরাও যতদিন এই গভর্নমেন্ট আছে, পরবর্তী গভর্নমেন্ট সবাই মিলে আমাদের এক নম্বর দায়িত্ব তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা। যত রকম ইন্টারন্যাশনাল প্রেসার তৈরি করা যায় সেটি এই সরকার করছে। অলরেডি দেখেছেন তার এক ভাগনির এখন মন্ত্রিত্ব নেই।

ইবির কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি ড. মো. রাশিদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মো. নসরুল্লাহ। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইসলামি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা