সংগৃহীত ছবি
জাতীয়

মিছিলে লাঠিচার্জ, নাগরিক কমিটির নিন্দা 

নিজস্ব প্রতিবেদক: ‘সংক্ষুব্ধ ছাত্র জনতার’ আয়োজিত এক মিছিলে পুলিশের লাঠিচার্জের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ‘সংক্ষুব্ধ ছাত্র জনতার’ ব্যানারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর রাজধানীর শিক্ষাভবন মোড়-কার্জন হল এলাকা পর্যন্ত পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে বেশ আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী এবং মো. বাবুল নামে ১ জন পথচারী আহত হয়েছেন। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ করেছি যে, আন্দোলনরত ১ জন নারী শিক্ষার্থীকে বর্বর কায়দায় বেশ কয়েকজন পুলিশ সদস্য লাঠিচার্জ করেছেন। জাতীয় নাগরিক কমিটি এ পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

আরও পড়ুন: ঐক্যের মাঝে অন্তর্বর্তী সরকারের জন্ম

গত বছরের “জুলাই অভ্যুত্থানের” পরও পুলিশের এরকম মারমুখী এবং অমানবিক আচরণ ফ্যাসিবাদি ব্যবস্থার স্থায়িত্বের প্রমাণ করে। ঔপনিবেশিক কাঠামোয় গঠিত ও ফ্যাসিবাদি কাঠামোয় বিকশিত হওয়া পুলিশি ব্যবস্থার আমূল সংস্কার অত্যাবশ্যক বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি।

এতে আরও বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে পুলিশি ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠিত করা হয়েছে। এ সময় আমরা কমিশনের প্রতি আহ্বান জানাই, ফ্যাসিবাদ উত্তর পুলিশি ব্যবস্থাকে কার্যকর ও জনমুখী ব্যবস্থায় পরিণত করতে আপনারা সরকারের নিকট দ্রুত প্রস্তাব পেশ করুন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা