সংগৃহীত ছবি
জাতীয়

কারাগারে ছাত্রলীগ নেত্রী নিশি

নিজস্ব প্রতিবেদক: গত বছরের জুলাই ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী বেনজীর হোসেন নিশিকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন।

আরও পড়ুন: শেষ হলো সর্বদলীয় বৈঠক

এর আগে, ২ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে এই মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন। এরপর উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামি নিশিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, দেশে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও আ’লীগের নেতাকর্মীরা হামলা করেন। এতে ৩ শতাধিক শিক্ষার্থী আহত হন।

এই ঘটনায় গত (২৮ অক্টোবর) হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহিরুল হক হলের শিক্ষার্থী আরমান হোসাইন। ওই মামলায় সাবেক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে প্রধান আসামি করে মোট ২২০ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়। এই মামলায় ২১০ নম্বর আসামি হলো নিশি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা