সংগৃহীত ছবি
জাতীয়

দুই দিনে কমবে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক: দেশের উত্তরের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করলেও রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে হঠাৎ বাড়ে গেছে তাপমাত্রা। তবে মাঘ মাসের প্রথম দিনেই ফের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন: ক্যাডেট এসআইদের আমরণ অনশন

মঙ্গলবার (১৪ জানুয়ারি) আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, উত্তরের জনপদে তাপমাত্রা কমতে পারে। এছাড়া এ সময় রাজধানী ঢাকাসহ বেশির ভাগ এলাকায় তাপমাত্রা খানিকটা বাড়তে পারে। তবে বুধবার মাঘ মাসের প্রথম দিনে আবারও তাপমাত্রা কমবে। তবে তীব্র শৈত্যপ্রবাহের তেমন সম্ভাবনা নেই।

হাফিজুর রহমান জানান, দিনের সর্বোচ্চ তাপমাত্রা সোমবার রেকর্ড করা হয়েছিল ফেনীতে ৩১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তা ২৯.১ ডিগ্রি। শীতের দিন অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা আসলে কিছুটা বেশিই বলা যায়। এছাড়া এখন দেশের বিভিন্ন স্থানে আকাশে মেঘ রয়েছে। মেঘ কেটে গেলেই বাড়বে শীত। তাই শীতের তীব্রতা বাড়ারও সম্ভাবনা রয়ে গেছে।

আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা