সংগৃহীত ছবি
জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতি ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় রাজধানী ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) বিকাল ৩টায় তাকে মন্ত্রণালয়ে ঢুকতে দেখা যায়।

আরও পড়ুন: টিউলিপের ক্ষমা চাওয়া উচিত

এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোনো বিরূপ ঘটনা যাতে না ঘটে, সেই জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাইকমিশনকে এই বিষয়টি জানানো হবে।

তিনি বলেন, বাংলাদেশ সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে। এ সময় বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এদিকে, পরিস্থিতি মোকাবেলায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে বিজিবির যোগাযোগ হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কেও এই বিষয়ে জানানো হয়েছে। তারা কূটনৈতিকভাবে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, গত সরকারের সময়ে দেশের সীমান্তে বেড়া দেয়া নিয়ে যে সকল অসম সমঝোতা চুক্তি হয়েছে, সেই গুলো বাতিলের বিষয়ে একটি পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন: কাঁটাতারের বেড়া দিলে বাধা দেওয়া হবে

আগামী মাসে বিজিবি ও বিএসএফের মধ্যে ডিজি পর্যায়ে একটি বৈঠক হবে বলেও জানিয়েছেন তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা