সংগৃহীত ছবি
জাতীয়

পালানো ওসিকে গ্রেফতারে রেড অ্যালার্ট

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

আরও পড়ুন : দেশের যুবশক্তিকে ব্যবহারের জন্য আহ্বান

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উত্তরা পূর্ব থানা থেকে গ্রেফতার ওসি শাহ আলম পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে রেড অ্যালার্ট জারিসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাও রুজু করেছেন বলেও জানান ডিসি রওনক জাহান।

আরও পড়ুন : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

জানা গেছে, বৃহস্পতিবার উত্তরা পূর্ব থানার ওসির কক্ষ থেকে পালান শাহ আলম। অভিযোগ উঠেছে, হত্যা মামলার আসামি শাহ আলমকে গ্রেফতার করে হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয়। পুলিশ সদস্যের অবহেলায় তিনি পালাতে সক্ষম হয়। দায়িত্বে অবহেলা কারণে দায়িত্বরত একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাসপেন্ড করা হয়েছে।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, পলাতক ওসি শাহ আলমকে ধরতে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সবকয়টি ইউনিট কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তাও নেওয়া হচ্ছে। আশাকরি, খুব দ্রুত তাকে গ্রেফতার করতে পারবো।

আরও পড়ুন : দেশের ১০ জেলা কাঁপছে শৈত্যপ্রবাহে

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গত ২ সেপ্টেম্বর শাহ আলমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় বুধবার (৮ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এমন সময় তিনি কৌশলে পালিয়ে যান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা