সংগৃহীত ছবি
জাতীয়
ডি-৮ সম্মেলন

মিসরের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: উন্নয়নশীল ৮টি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিসরের উদ্দেশে রওনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১.২০ মি. তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর ত্যাগ করে।

আরও পড়ুন: ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন

এ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের সরকার প্রধানরা যোগ দেবেন। এই সম্মেলনের ফাঁকে একাধিক দেশের সরকার প্রধানের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সাইডলাইন বৈঠক হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার সন্ধায় প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার জানান, আন্তর্জাতিক ডি-৮ সম্মেলনটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক বিষয়ে গতিশীলতা আনতে এই সম্মেলন সহায়ক ভূমিকা পালন করবে।

তার আগে, গত (৩০ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি এই ডি-৮ সম্মেলনে যোগ দিতে দেশটির রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসির আমন্ত্রণপত্র ড. ইউনূসের কাছে হস্তান্তর করেন। ঐ সময় ডি-৮ সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের কীভাবে সমর্থন করা যায় তা নিয়ে আলোচনা হবে বলেও জানান এই কূটনিতিক।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা