সংগৃহীত ছবি
জাতীয়

ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক : পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা ৪ দিনের সফরে বাংলাদেশে আসছেন। প্রেসিডেন্টের সফরে দুই দে‌শের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সই হবে।

আরও পড়ুন : নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আগামী ১৪ থেকে ১৭ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসার কথা প্রেসিডেন্ট হোর্তার। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হোর্তাকে স্বাগত জানাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে বিমানবন্দরে গার্ড অব অনার ও লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর শীর্ষ নেতাদের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করেছেন। অক্টোবরের শুরুর দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাৎপর্যপূর্ণ সফরে বাংলাদেশে আসেন। এখন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা বাংলাদেশ সফরে আসছেন। এটি একটি তাৎপর্যপূর্ণ সফর। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রেসিডেন্ট হোর্তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এটি একটি ভালো সফর হবে।

আরও পড়ুন : ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

আগামী ১৭ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবেন প্রেসিডেন্ট হোর্তা। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে বিমানবন্দরে বিদায় জানানোর কথা রয়েছে।

প্রসঙ্গত, পূর্ব তিমুরের বর্তমান প্রেসিডেন্ট ২০১৪ সালে বাংলাদেশ সফর করেছিলেন। দশ বছরের ব্যবধানে এটি তার বাংলাদেশে দ্বিতীয় সফর হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা