সংগৃহীত ছবি
জাতীয়

মাঝ আকাশে অসুস্থ যাত্রী

নিজস্ব প্রতিবেদক: মাঝ আকাশে যাত্রী অসুস্থ হয়ে পড়ায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টরোন্টোগামী একটি ফ্লাইট।

আরও পড়ুন: ইসির নতুন সচিব আখতার

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিমানের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, কানাডার টরোন্টোর উদ্দেশ্যে উড়াল দেওয়ার পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৫ ফ্লাইটে একজন যাত্রী অসুস্থ হয়ে পড়লে তার জীবন রক্ষার্থে ফ্লাইট ঘুরিয়ে ঢাকাতে ফিরে আসেন বিমানের ক্যাপ্টেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বিজি-৩০৫ ঢাকা থেকে ভোর ৪টায় কানাডার টরেন্টোর উদ্দেশে ১৮৫ জন যাত্রী নিয়ে রওনা হয়। আকাশে এক ঘণ্টা উড্ডয়নের পরে একজন যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সেই যাত্রীকে ইন-ফ্লাইটে জরুরি চিকিৎসা সেবা প্রদান করে কেবিনক্রুরা। যাত্রীর শারীরিক অবস্থা বিবেচনা করে তার জীবন রক্ষার্থে ক্যাপ্টেন ফ্লাইটকে ডাইভার্ট করে ঢাকায় নিরাপদে অবতরণ করেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অসুস্থ ওই যাত্রীকে পরে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে বিমান কর্তৃপক্ষ। এরপর ফ্লাইটটি সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে টরোন্টোর উদ্দেশে পুনরায় রওনা হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা