সংগৃহীত ছবি
জাতীয়

এনআইডি সংশোধন নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য যেসব আবেদন করা হয়েছে সেগুলো আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন : ড. ইউনূসের কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর

রোববার (১ ডিসেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম এনালিস্ট (তথ্য ব্যবস্থাপনা) মোহাম্মদ আরিফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সব আঞ্চলিক, সিনিয়র জেলা, জেলা, অতিরিক্ত জেলা, উপজেলা, থানা, সহকারী উপজেলা ও সহকারী থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ১৪ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তার অ্যাকাউন্টে থাকা সকল আবেদন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নিষ্পত্তি করবেন; তদন্তাধীন থাকা আবেদন তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলসহ নিষ্পত্তিকারী কর্মকর্তা নিষ্পত্তি করবেন; যে সকল আবেদনের ক্ষেত্রে ভোটারদের কাছে ডকুমেন্ট চাওয়া হয়েছিল সে সকল আবেদনের চাহিত ডকুমেন্ট নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করে থাকলে তা বাতিল করবেন; যে সকল আবেদনের ক্ষেত্রে ভোটারদের সাক্ষাৎকার চাওয়া হয়েছিল তাদের সাক্ষাৎকার নিষ্পত্তি করতে হবে। যদি ভোটার সাক্ষাৎকারের জন্য না আসে তাহলে আবেদন বাতিল করে নিষ্পত্তি করতে হবে; ২০২০ সালের ৩১ ডিসেম্বর অথবা এর আগের যে সকল আবেদন পরবর্তীতে ক্যাটাগরি করা হয়েছে সেসব আবেদনগুলোও এই সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা