সংগৃহীত ছবি
জাতীয়

সুবর্ণা মুস্তাফাকে আটকে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক : সাবেক সংসদ সদস্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে বিদেশে যাওয়ার সময় ঢাকার বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। যাত্রী হিসেবে তার সঙ্গে থাকা স্বামী বদরুল আনাম সাউদকেও দেশ ছাড়তে দেওয়া হয়নি।

আরও পড়ুন : কেউ আর অর্থপাচার করতে পারবে না

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে তাদের বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন : ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় কাল

সূত্র জানিয়েছে, সুবর্ণা মুস্তাফা স্বামীসহ ব্যাংকক যাচ্ছিলেন। তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলেও আটক বা গ্রেপ্তার করা হয়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, আজ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল সুবর্ণা মুস্তাফার। সেজন্য সকালে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন। একপর্যায়ে তিনি ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডিং গেটের দিকে চলে যান। পরে একটি গোয়েন্দা সংস্থা ইমিগ্রেশন পুলিশকে জানায়, দেশত্যাগের নিষেধাজ্ঞার অনানুষ্ঠানিক তালিকায় সুবর্ণার নাম রয়েছে। এরপর বোর্ডিং গেট এলাকা থেকে সুবর্ণার বহির্গমন সিল বাতিল করে তাদেরকে বিমানবন্দর থেকে বের করে দেওয়া হয়।

আরও পড়ুন : সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে

প্রসঙ্গত, সুবর্ণা মুস্তাফা ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসন-৪-এ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে সংরক্ষিত নারী আসনের মনোনীত এমপি হন তিনি। অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য ২০১৯ সালে একুশে পদকে ভূষিত হন সুবর্ণা মুস্তাফা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা