সংগৃহীত ছবি
জাতীয়

ন্যায্য দাবি নিয়ে এসো, পূরণ করা হবে 

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সড়ক অবরোধ না করে শিক্ষার্থীদের ন্যায্য দাবি নিয়ে তার কাছে আসার আহ্বান জানিয়েছেন। তোমাদের ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো, সেগুলো পূরণ করা হবে।

আরও পড়ুন: ব্যাটারিচালিত রিকশা চলবে

সোমবার (২৫ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় আজ ৫ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা উপদেষ্টা বলেন, অনেকবার বলা হয়েছে, শ্রমিক ও শিক্ষার্থীরা আন্দোলন করছেন। শুধু শিক্ষার্থীরা না, বহু সংগঠন ঢাকা শহরে আন্দোলন করছে। তারা সড়ক আটকে রাখছে। এগুলোর সমাধান কী করে হবে জানি না। আমি তো একা সমাধান করতে পারছি না।

তিনি বলেন, অনেক দাবি ইতোমধ্যে থেমে গেছে। কারণ আমরা বলেছি এগুলো ন্যায্য দাবি, আমরা সমাধান করব। কিছু কিছু দাবি আছে যেগুলো ন্যায্য না, এগুলো আমরা মানব না। ন্যায্য দাবি না হয়েও রেললাইন অবরোধ করা হচ্ছে, যাত্রীদের আক্রমণ করা হচ্ছে। এগুলো করলে জনগণই তাদের বিরুদ্ধে যাবে। সেদিক থেকে আমরা সুবিধায় আছি। যারা অন্যায্য দাবি নিয়ে মানুষকে কষ্ট দেয় তাদের প্রতিরোধ করবে এমন বলাবলি করছে লোকে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা