সংগৃহীত ছবি
জাতীয়

গুলিস্তানে এবার পাল্টা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : অগামীকাল রাজধানীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণার পর এবার সেই কর্মসূচির প্রতিবাদ ও স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে একইস্থানে পাল্টা গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আরও পড়ুন : গুম কমিশনকে সব সহায়তা দেওয়া হবে

শনিবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানান সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

হাসনাত বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে এ গণজমায়েত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : একদিনে প্রাণ গেল আরও ৮ জনের

হাসনাত আবদুল্লাহ বলেন, শুধু রাজধানী শহরেই নয়, সব জেলা পর্যায়ে এই থিমে কর্মসূচি আহ্বানের নির্দেশনা জানানো যাচ্ছে। এক্ষেত্রে দুটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত যাতে করে কোনোভাবেই জনদুর্ভোগ ও কোনো প্রকার সহিংসতা না হয়। লীগের সন্ত্রাসীরা ছদ্মবেশে ভাঙচুর, অগ্নিসংযোগ করে ছাত্র-জনতার ওপর দোষ চাপাতে চাইবে। লীগের কাউকে পাওয়া গেলে পুলিশের হাতে তুলে দেবেন।

গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক, সাংস্কৃতিক দল ও সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই জমায়েত অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

আরও পড়ুন : আ’লীগ সভার চেষ্টা করলে ব্যবস্থা

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়ে রোববার বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হওয়ার নির্দেশনা দেয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা