সংগৃহীত ছবি
জাতীয়

পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক: আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকায় বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আরও পড়ুন: গ্যাসের দাম নিয়ে সিদ্ধান্ত আজ

ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের নির্দেশে মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ মালামাল উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে সোমবার (৪ নভেম্বর) নিরাপত্তামূলক এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে পুলিশ।

সোমবার বিকেল ৪টা থেকে এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীর হাজারীবাগের বসিলা, কোতোয়ালীর বাবুবাজার, শ্যামপুরের পোস্তগোলা ব্রিজ, যাত্রাবাড়ীর সাইনবোর্ড, ডেমরার স্টাফ কোয়ার্টার, সবুজবাগের বাসাবো রাস্তায় (কমলাপুর), দারুস সালামের গাবতলী, খিলক্ষেতের ৩০০ ফিট, উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর ব্রিজ ও কামারপাড়া ও তুরাগের ধৌড় ব্রিজ নামক স্থানে ডিএমপির বিশেষ এই চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন দুটি পালায় এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। প্রথম পালা বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় পালা রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত পরিচালনা করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা