সংগৃহীত ছবি
জাতীয়

নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদার মানিকনগরে নির্মাণাধীন একটি ভবনের ৭ তলা থেকে পড়ে মো. নাইম (২৪) নামে ১ রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (৩ নভেম্বর) দুপুর পৌনে ১ টায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: টেকনাফ সীমান্তে বিস্ফোরণ

নিহত ব্যক্তি, বরগুনা সদরের কালির তবক গ্রামের মোশাররফ আকন্দের ছেলে। বর্তমানে তিনি মানিকনগর এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের ভাই মিরাজ বলেন, আমরা ২ ভাই রাজমিস্ত্রীর কাজ করি। রোববার দুপুরের দিকে মানিকনগরে একটি নির্মাণাধীন ভবনের ৭ তলায় আমরা ২ জনেই রাজমিস্ত্রীর কাজ করছিলাম। এ সময় অসাবধানবশত খোলা জানালা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় তিনি। এরপর মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসক জানায় আমার ভাই আর নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, দুপুরের দিকে ঐ যুবককে রক্তাক্ত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা এই বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা