সংগৃহীত ছবি
জাতীয়

ইলিশের বাড়ি ‘ভোলা’

ভোলা প্রতিনিধি : ইলিশ সম্পদ রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রানী সম্পদ উপদেষ্টা মিজ ফরিদা আখতার।

আরও পড়ুন : নিরাপদ সড়ক নিশ্চিতে প্রচেষ্টা চলছে

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ভোলার খাল সংলগ্ন বালুরমাঠে জেলা প্রশাসন ও মৎস্যবিভাগ কর্তৃক আয়োজিত সচেতনতা সভায় তিনি এসব কথা বলেন। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে জেলেসহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

মৎস্য ও প্রানী সম্পদ উপদেষ্টা বলেন, ইলিশের বাড়ি চাঁদপুর নয়, ইলিশের বাড়ি ভোলা। এ নিয়ে কোন বিতর্ক নেই। এখন থেকে ইলিশের বাড়ি ভোলা।

আরও পড়ুন : শৃঙ্খলাভঙ্গে ২৫২ এসআইকে অব্যাহতি

তিনি বলেন, বাইরের জেলেদের অধিকার নেই বাংলাদেশের জলসীমায় মাছ ধরার। তাদের বিতারিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি। একই সাথে জেলেদের সুরক্ষায় দাদন ব্যবস্থা বন্ধ করে স্বল্প সুদের ঋনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

মা ইলিশ রক্ষায় আইন অমান্য কারিদের আইনের আওতায় আনার কথাও জানিয়েছেন উপদেষ্টা।

আরও পড়ুন : রিমান্ডে ব্যারিস্টার সুমন

ইলিশ আন্তর্জাতিক পর্যায়ের সম্পদ উল্লেখ করে মৎস্য উপদেষ্ট বলেন, যে জেলায় ইলিশ উৎপাদন হয়, সে জেলার মানুষ গরিব হতে পারে না।

ভোলার জেলা প্রশাসক আজাদ জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল, মহা পরিচালক মোঃ জিল্লুর রহমান, কোস্টগার্ড দক্ষিণ জোনের কমান্ডার মোহাম্মদ শাহিন মজিদ, নৌ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার আবু বক্কর সিদ্দিক, নৌ পুলিশের পুলিশ সুপার নাজমুল হাসান। বক্তব্য রাখেন, ভোলার পুলিশ সুপার শরীফুল হক, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব। এছাড়াও জেলে ও মৎস্যজীবি সমিতির সভাপতি এরশাদ ফরাজি এবং বশির তাদের সমস্যার কথা তুণে ধরেন।

অনুষ্ঠানে জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ৫ শতাধিক জেলে অংশগ্রহণ করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা