সংগৃহীত ছবি
জাতীয়

ড. ইউনূস-বিদায়ী ডাচ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বিদায়ী রাষ্ট্রদূত ইর্মা ভ্যান ডিউরেন।

সোমবার (২১ অক্টোবর) রাজধানী প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ করেন তিনি।

আরও পড়ুন: রাষ্ট্রপতি মিথ্যাচার ক‌রে‌ছেন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালনের জন্য ডাচ রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান। এরপর ডাচ রাষ্ট্রদূত বাংলাদেশে তার কাজ করার স্মৃতিচারণ করেন, বিশেষ করে এই বছরের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র ও জনতার বিপ্লব প্রত্যক্ষ করার অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা গত মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনের সাইডলাইনে ডাচ প্রধানমন্ত্রীর সাথে তার দ্বিপক্ষীয় বৈঠকের কথা স্মরণ করেন, যেখানে তিনি বাংলাদেশে দুর্নীতি দমন, বন্যা ব্যবস্থাপনা এবং কৃষি খাতে কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন: ট্রাফিকে যুক্ত করা হলো শিক্ষার্থীরা

এদিকে, ডাচ রাষ্ট্রদূত দেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে তার সরকারের কারিগরি সহায়তার প্রতিশ্রুতি পুনঃর্ব্যক্ত করেন।

এছাড়াও তারা ২০২৯ সালের পর ইউরোপীয় ইউনিয়নে বাণিজ্যিক সুবিধা, পোশাক শিল্পে কর্মপরিবেশের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের আসন্ন যুব উৎসব নিয়ে আলোচনা করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা