সংগৃহীত ছবি
জাতীয়

অনশন কর্মসূচিতে চাকরি প্রত্যাশীরা

নিজস্ব প্রতিবেদক: আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টানা ৬ ঘণ্টা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের অবস্থান কর্মসূচি পালনের পর এবার অনশন কর্মসূচির ঘোষণা করেছেন তারা।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় এ ঘোষণা দেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি মিথ্যাচার ক‌রে‌ছেন

তার আগে দুপুরে কর্মসূচি থেকে তারা ঘোষণা দিয়ে বলেন, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না তারা। এরই ধারাবাহিকতায় তারা ৬ ঘণ্টা শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে অনশন কর্মসূচির ঘোষণা দেন।

এদিকে, শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে দুপুর ১২টা থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি শুরু করেন। এই অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

তারা বলেন, আমরা দুপুর ১২টা থেকে আমাদের এই কর্মসূচি পালন করে যাচ্ছি। এখন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না।

আরও পড়ুন: সন্ধ্যায় লেবানন থেকে ফিরছেন ৫৪ জন

তারা আরও বলেন, গত ১২ বছর ধরে আমরা এই ১ দাবিই জানিয়ে আসছি। তবে আমাদের কোন কথা শোনা হচ্ছে না। বর্তমানে আমরা বেকার, আমাদের কোনো চাকরি, আয় নেই। তবুও আমরা আমাদের এই দাবি আদায়ে কর্মসূচি পালন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছি। আমরা বারবার আন্দোলন করতে রাজপথে নামতে চাই না। কিন্তু আজ আমরা বলতে চাই, আমরা ৩৫ এর প্রজ্ঞাপন নিয়ে তবেই বাড়ি ফিরব। এ সময় প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা