সংগৃহীত ছবি
জাতীয়

শাহরিয়া কবির রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: দেশে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর যাত্রাবাড়ীতে রফিকুল ইসলাম নামে ১ ব্যক্তি নিহত হওয়ার মামলায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত শুনানি শেষে তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: শাহরিয়ার কবিরের রিমান্ড আবেদন

তার আগে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মাহাবুল ইসলাম তার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এরপর রাষ্ট্রপক্ষ এই রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করে। এর পরে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। এই শুনানি শেষে আদালত এই রিমান্ডের আদেশ দেন।

গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর ছাত্র আন্দোলনের সময় কাজের মেয়ে লিজা আক্তারকে হত্যার অভিযোগে রমনা মডেল থানার মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর পরে সোমবার (২৩ সেপ্টেম্বর) রিমান্ড শেষ তাকে কারাগারে পাঠানো হয়। এর পর থেকে তিনি কারাগারে আছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা