সংগৃহীত ছবি
জাতীয়

লেবানন থেকে ১ম ফ্লাইট ২০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: লেবাননে চলমান সংঘাতে আটকেপড়া বাংলাদেশিদের দেশে নিরাপদে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এর অংশ হিসেবে ২০ অক্টোবর।

আরও পড়ুন:

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম ধাপে আহত, নারী ও শিশুসহ ৫৩ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হতে পারে। এরই মধ্যে দেশে ফেরার আগ্রহ জানিয়ে দূতাবাসে তালিকাভুক্ত হয়েছেন প্রায় ১ হাজার ৮০০ বাংলাদেশি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফেরত আসতে ইচ্ছুকদের মধ্যে ১৬৭ জনের লিগ্যাল ডকুমেন্টস আছে, বাকি ১ হাজার ৬২৩ জন আনডকুমেন্টেড। প্রথম ধাপে আইওএম ২০০ জনকে চার্টার্ড ফ্লাইটে ফেরত আনার কথা জানিয়েছে। আগামী ২০ তারিখ প্রথম ফ্লাইটে ৫৩ জন এবং ২২ তারিখ দ্বিতীয় ফ্লাইটে ৫৮ জন ঢাকায় আশার কথা রয়েছে। এছাড়া বাকিদের বাংলাদেশের নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিদিন ৫০ জনের মতো মানুষকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।

যুদ্ধবিধ্বস্ত লেবাননে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে যৌথভাবে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

এছাড়াও আশ্রয় নিতে ইচ্ছুক প্রবাসীদের অনতিবিলম্বে দূতাবাসের হেল্পলাইন ও হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান বৈরুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। ফ্রন্ট ডেস্ক নম্বর- ৭১২১৭১৩৯, হটলাইন নম্বর-৭০৬৩৫২৭৮ ও হেল্পলাইন নম্বর-৮১৭৪৪২০৭।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা