সংগৃহিত ছবি
জাতীয়

সমালোচকদের স্বাগত জানিয়েছেন 

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সমালোচকদের স্বাগত জানিয়ে তাদের শুভাকাঙ্ক্ষী বলে অভিহিত করেছেন । তাদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে আরও সচেতন থাকার কথা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

রোববার (১৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এক দীর্ঘ পোস্টে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি কিছু শব্দ এবং বাক্য নিয়ে ভুল বোঝাবুঝির কারণে সমালোচনা এবং বিতর্ক সৃষ্টি হয়েছে। আমি কৃতজ্ঞ যে আমার অনেক শুভাকাঙ্ক্ষী, বন্ধু, এবং সম্মানিত উস্তাযগণ আমাকে এ বিষয়ে সৎ পরামর্শ দিয়েছেন। তাঁদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে আমি স্বীকার করছি, আমার কিছু শব্দ ব্যবহারে অসাবধানতা ছিল, যা অনাকাঙ্ক্ষিতভাবে কিছু ভুল ধারণার জন্ম দিয়েছে। ভবিষ্যতে আরও সচেতন থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, বিশেষত যাঁদের মনে কষ্ট দিয়েছি তাঁদের প্রতি আমার আন্তরিক সহানুভূতিপূর্ণ সমবেদনা রয়েছে।

তিনি বলেন, আলেম সমাজের প্রতি আমার শ্রদ্ধা চিরদিনের। তাঁদের সান্নিধ্যে আমার জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছি এবং আজও দেশের শীর্ষ আলেমসহ সকল মাসলাকের আলেম সমাজের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। আমি আলহামদুলিল্লাহ, সবসময় তাঁদের পরামর্শকে যথাযথ মূল্য দিই এবং কখনো ভুল করলে তা শুদ্ধ করার জন্য প্রস্তুত থাকি।

আরও পড়ুন: সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

তিনি আরও বলেন, আমাদের সরকার, আপনাদেরই সরকার। এ দেশ ও জাতি গঠনে আপনাদের ত্যাগ ও অবদানের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমরা যদি কোনো ভুল করি, তা শুধুমাত্র সরকারের জন্য নয়, সবার জন্য ক্ষতির কারণ হতে পারে। এজন্য সবাইকে সৌহার্দ্যপূর্ণ ও একত্রিতভাবে কাজ করার আহ্বান জানাই।

ধর্ম উপদেষ্টা বলেন, মহান আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দিন, এবং আমাদের মাধ্যমে দ্বীনের কল্যাণের পথ আরও প্রসারিত করুন। আমরা যেন দেশ ও জাতি গঠনে সফলভাবে ভূমিকা রাখতে পারি। আল্লাহুম্মা আমীন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা