সংগৃহীত ছবি
জাতীয়

ধামরাইয়ে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবদক : ঢাকার ধামরাইয়ে ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে কর্মরত শ্রমিকরা।

আরও পড়ুন : শিশুরাই সমৃদ্ধ বাংলাদেশের রূপকার

সোমবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।

শ্রমিকরা বলেন, তাদের মৌখিকভাবে আশ্বস্ত করলেও দীর্ঘদিন দাবি মেনে নেয়নি কর্তৃপক্ষ। তিন মাস আগে বেতন বৃদ্ধির কথা বলা হলেও এখনো শ্রমিকরা বর্ধিত বেতন পাননি। এর আগে কয়েক দফায় মাসিক বেতন ১৫ হাজার টাকা করা, বেতনের অর্ধেক ঈদ বোনাস দেওয়া, প্রতিদিন সবাইকে ডিউটি দেওয়া, কর্মদক্ষতার ওপর ভিত্তি করে চাকরি স্থায়ীকরণ, কোম্পানির লভ্যাংশ দেওয়া, নাইট বিল দেওয়া, কোম্পানির ভেতরে কোনো শ্রমিক ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার কোম্পানিকে নেওয়া, কোম্পানির প্রতিটি বিভাগে নিরাপত্তা ব্যবস্থা করা ও সাপ্তাহিক ছুটি দেওয়ার দাবি জানানো হয়। কিন্তু কর্তৃপক্ষ দাবি মেনে নেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা।

আরও পড়ুন : সেপ্টেম্বরে ঝরল ৪২৬ প্রাণ

শিল্প পুলিশ-১-এর উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন। তাদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা