সংগৃহীত ছবি
জাতীয়

ব্রিটিশ হাইকমিশন-দুদকের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থপাচার প্রতিরোধ এবং পাচার হওয়া অর্থ ফেরত আনতে ব্রিটিশ হাইকমিশনের সাথে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সাথে এই বৈঠক করেন ব্রিটিশ হাইকমিশনের ৪ সদস্য।

রোববার (৬ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় এ বৈঠক হয়।

আরও পড়ুন: রাজধানীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

এদিকে, ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদলের সদস্যরা হলো, ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) ডয়েন এডলি শিয়াবলা, হেড অব পলিটিক্যাল অ্যান্ড গভার্নেন্স টিমথি ডুকেট, ইন্টারন্যাশনাল লিয়াজন অফিসার পিটার ভেরনন ও হানাহ রিডলি। এছাড়াও যুক্তরাজ্য থেকে এই বৈঠকে অনলাইনে যোগ দেন আন্তর্জাতিক দুর্নীতি দমন কর্ডিনেশন সেন্টারের ডেপুটি হেড মাইকেল পেটকভ।

জানা যায়, এই বৈঠকে দুর্নীতি দমন কমিশন তাদের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। এছাড়াও দুর্নীতি দমন কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ করে মানিলন্ডারিং প্রতিরোধ ও পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা নিয়ে প্রাথমিক আলোচনা করা হয়েছে। বাংলাদেশ-যুক্তরাজ্যে যদি কোনো অর্থপাচার হয়ে থাকে তা ফেরত আনার বিষয়ে দুদক ব্রিটিশ প্রতিনিধিদল সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ইনডোর প্লান্টঃ শখ থেকে উদ্যোক্তা, মাসে আয় ২ লাখ! 

করোনাকালে গাছের সাথে সখ্যতা। কোভিড আক্রান্ত হয়ে যখন সবাইকে ছাড়া একা থাকতে হয়ে...

মুন্সীগঞ্জে প্রয়াত উপমন্ত্রী আব্দুল হাই  স্মরণে দোয়া মাহফিল 

মুন্সীগঞ্জে সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সদ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা