সংগৃহীত ছবি
জাতীয়

যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রে ১ম বিদেশ সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। সব কিছু ঠিক থাকলে আগামী সোমবার (৭ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মো. জসীম উদ্দিন পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেওয়ার পর ১ম অ্যাসাইনমেন্টে যুক্তরাষ্ট্র যাবেন। আগামী সোমবার (৭ অক্টোবর) ঢাকা-ওয়াশিংটনের উদ্দেশ্যে তার রওনা হওয়ার কথা রয়েছে। এরপর তিনি ওয়াশিংটন-নিউইয়র্কে যাবেন।

আরও পড়ুন: ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, সফরকালে পররাষ্ট্র সচিবের স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউজ ও ইউএসটিআরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে বৈঠক করার কথা রয়েছে। এছাড়াও, জাতিসংঘে বিভিন্ন কমিটির বৈঠক এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথেও বৈঠক করবেন তিনি। এর পাশাপাশি বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথেও তার বৈঠকের কথা রয়েছে।

ওয়াশিংটনে সংশ্লিষ্টদের সাথে পররাষ্ট্র সচিবের বৈঠকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গা, প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে বলে জানা যায়।

আরও পড়ুন: ১০ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

এই বিষয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন গণমাধ্যমকে জানান, পরিবর্তিত পরিস্থিতিতে ওয়াশিংটন-ঢাকার সম্পর্কের গুণগত পরিবর্তন এসেছে। দেশের প্রধান উপদেষ্টা-মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ তারই প্রতিফলন। ২ শীর্ষ নেতার আলোচনার পথ ধরে সংস্কারের পাশাপাশি নানা ক্ষেত্রে কীভাবে সহযোগিতা এগিয়ে নেওয়া যায় তা নিয়ে আমার ওয়াশিংটন সফরে আলোচনা হবে বলে আশা করছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা