সংগৃহীত ছবি
জাতীয়

যাত্রাবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী থানার রসুলপুর এলাকায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় রাসেল শিকদার (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: নতুন দেশ নির্মাণ শুরু করতে হবে

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের গুলিস্তানে একটি জুতার দোকান ছিল।

নিহতের ছোট ভাই রুবেল শিকদার বলেন, আমার ভাই দুই দিন আগে স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী হৃদয়, হাসিব, পিয়াস, রমজান ও নাঈমকে রসুলপুর এলাকায় ছিনতাই করতে নিষেধ করে এবং তাদের কয়েকজনকে মারধর করে। পরে সন্ধ্যায় তারা আমার ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এসময় সিফাত নামে আরও একজনকে কুপিয়ে জখম করে। পরে আমার ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় আমার ভাই আর বেঁচে নেই। আহত সিফাত যাত্রাবাড়ীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, আমরা দক্ষিণ কুতুবালীতে ভাড়া বাসায় থাকি। আমাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকায়। আমার বাবার নাম মৃত আসলাম সিকদার। আমার ভাইয়ের ৩ বছরের একটি মেয়ে রয়েছে।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানিয়েছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা