সংগৃহীত ছবি
জাতীয়

৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: দেশের ৮ বিভাগে মাঝারি-ভারি বর্ষণ হতে পারে বলে জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এই বৃষ্টিপাতের প্রবণতা থাকলেও দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানায়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের দেয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ সকল তথ্য জানায়।

আরও পড়ুন: রাজধানীতে আজও বৃষ্টি

পূর্বাভাসে বলা হয়েছে, বিশ্বের মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের মধ্যপ্রদেশ, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত প্রসারিত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। এর প্রভাব বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং দেশের উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় ঢাকা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা-মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি-ভারি বর্ষণও হতে পারে। কিন্তু বৃষ্টি হলেও সারদেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি বাড়তে পারে।

আরও পড়ুন: সংস্কার-সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন

এই অবস্থায় পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা-মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের কোথাও কোথাও মাঝারি-ভারি বর্ষণ হতে পারে।কিন্তু এই অবস্থার মধ্যেও তাপমাত্রা বাড়তে পারে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সরকার গঠনের পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে বিএনপি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানেন না স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা