সংগৃহীত ছবি
জাতীয়

মাহির চিকিৎসক হওয়া হলো না 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগে মাহিবুল ইসলাম মাহি (২৩) নামে এক মেডিকেল কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সে বারডেম মেডিকেল কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন: সংস্কার-সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাহি কুমিল্লার জেলার চৌদ্দগ্রাম থানার নুনাবতি গ্রামের সৌদি প্রবাসী মিজানুর রশিদের ছেলে। ৩ ভাই ১ বোনের মধ্যে সে ছিলেন সবার বড়। যাত্রাবাড়ীতে ভাড়া বাসায় থাকত মাহির পরিবার।

মাহির মা ফাতেমা আক্তার বলেন, আমাদের অনেক স্বপ্ন ছিল মাহি ডাক্তার হবে। ওর বাবা সৌদি থেকে কাজ কাম করে অনেক কষ্ট করে টাকা পয়সা পাঠায়। ছেলে চিকিৎসক হলে আমাদের আর দুঃখ থাকবে না। আমার ছেলের তো ডাক্তারি পড়া আর হলো না । কিন্তু কী হতে কী হয়ে গেল কিছুই জানতে পারলাম না। মাহি বারডেম কলেজের হোস্টেলে থেকেই লেখাপড়া করত। আর মাঝে মাঝে বাসায় এসে আমাদের সঙ্গে দেখা করতো। গতরাতে মাহি বাসায় আসে। আমাদের কাউকে কিছু না বলে নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে রাখে। অনেক সময় পেরিয়ে গেলেও তার কোনো সারা শব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় রুমের দরজা ভেঙে দেখি বারান্দার কাপড় শুকানোর রশি গলায় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে।

পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা