সংগৃহীত ছবি
জাতীয়

নতুন উদ্যমে কাজ করতে হবে  

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান মন্তব্য করে বলেন, পুলিশ বাহিনীর কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। এ প্রত্যাশা পূরণে আমরা নতুন উদ্যমে কাজ শুরু করেছি। পুলিশ বাহিনীর আইন ও বিধির মধ্য থেকে এমন ভাবে কাজ করতে হবে যেন দেশে জনগণের প্রত্যাশা পূরণ হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সকল কথা বলেন।

আরও পড়ুন: ঢাকায় ঝুম বৃষ্টি, ভোগান্তি

এদিকে বক্তব্যের শুরুতে ডিএমপি কমিশনার ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে স্মরণ করেন আইন-শৃঙ্খলা রক্ষায় শহীদ ও আহত পুলিশ সদস্যদের।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স একটি ঐতিহ্যবাহী ও পবিত্র স্থান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ১ম প্রতিরোধের সূচনা এখান থেকেই শুরু হয়েছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হলো বাংলাদেশ পুলিশের দর্পণস্বরূপ। ডিএমপির প্রতিটি সাফল্য ও অর্জন বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে অনুপ্রাণিত করেন।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাষ্ট্র যেই দায়িত্ব প্রদান করে তা যথাযথভাবে পালন করতে হবে। বাংলাদেশ পুলিশের প্রতিটি কাজ আইন ও বিধি দ্বারা নিয়ন্ত্রিত। এই আইনের বাইরে পুলিশের কাজ করার সুযোগ নেই। আইনের মধ্যে থেকেই পুলিশকে কাজ করতে হবে।

আরও পড়ুন: দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই

এ কল্যাণ সভায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা এবং তাদের চাহিদার কথা ডিএমপি কমিশনারের কাছে পেশ করেন। এ সময় ডিএমপি কমিশনার তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রত্যেকটি সমস্যা সমাধানের ব্যাপারে সকলকে আশ্বস্ত করেন। এরপর রাজারবাগ পুলিশ লাইন্সকে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি ফোর্সের কল্যাণে যা করা প্রয়োজন তাই করা হবে বলে জানায়।

অপরদিকে, ডিমপিতে নতুন যোগদান করা ফোর্সদের স্বাগত জানিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, দেশ ও জাতির স্বার্থে বাংলাদেশ পুলিশ সদস্যদের সকল ত্যাগ মেনে নিতে হবে। এ সময় সততা ও নিষ্ঠার সাথে তাদেরকে দায়িত্ব পালন এবং দেশে জনগণকে সেবা দেওয়ার মনোভাব নিয়ে কাজ করতে হবে।

আরও পড়ুন: চীনের সঙ্গে নতুন অধ্যায় খুলতে চাই

এই সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার বলেন, দেশের কেউ আমাদের শত্রু নয়, দেশে সকল জনগণ আমাদের বন্ধু। আমাদের কাজ হচ্ছে এই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করা। এর জন্য ডিএমপির সকল ফোর্স দিন-রাত কাজ করতে হবে। বাংলাদেশ পুলিশের কাজই হচ্ছে দেশের মানুষের সেবা দেওয়া।

কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খন্দকার নজমুল হাসান বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি ট্রাফিক পুলিশকে সহযোগিতা করতে হবে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে খাল পরিষ্কার অভিযান শুরু

এই সভার স্বাগত বক্তব্য রাখেন ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক আলম। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান শওকত আলী; যুগ্ম পুলিশ কমিশনারগণ, সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনার ও ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের পুলিশ সদস্যরা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা