সংগৃহীত ছবি
জাতীয়

ঢাকা কলেজের পুকুরে ডুবে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. সিয়াম (১১) নামে ১ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: মাদারীপুর জেলা আ’লীগের নেতা আটক

মৃত শিক্ষার্থী, আজিমপুর ফয়জুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।

ঢাকা কলেজ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানান, সোমবার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মাদ্রাসা বন্ধ থাকায় সকালে ঢাকা কলেজের মাঠে খেলতে আসে আজিমপুরের ফয়জুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীরা। এরপর খেলা শেষে দুপুর ১২টায় পুকুরে গোসল করতে নামেন তারা। এ সময় সিয়াম পুকুরে পানিতে তলিয়ে যায়। এর পরে তার সঙ্গীরা অনেক চেষ্টা করেও তাকে আর উদ্ধার করতে পারেনি।

আরও পড়ুন: ফেনসিডিলসহ আটক ২

এই বিষয়টি কলেজ প্রশাসনের নজরে আসার পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতা চাওয়া হয়। তারপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে পানির নিচ থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার পরে নিউমার্কেট থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা