সংগৃহীত ছবি
জাতীয়

মো.তৌহিদ-প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসেছে মার্কিন প্রতিনিধি দল।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দূতাবাস কর্মকর্তাদের সাথে অনানুষ্ঠানিক ভাবে বৈঠকের পর শুরু হয় এ দ্বিপাক্ষিক বৈঠক।

আরও পড়ুন: ড. ইউনূস-মার্কিন প্রতিনিধিদলের বৈঠক আজ

এ বৈঠকে মার্কিন প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন দেশটির অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও পররাষ্ট্র দফরতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। এছাড়াও প্রতিনিধি দলটিতে আরও ৪ জন সদস্য রয়েছেন।

এই বৈঠকের পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় যাবে এ প্রতিনিধি দলটি। এরপর সেখানে ড. ইউনূসের সাথে বৈঠক করবেন তারা। এর পরে আবারও অতিথি ভবন পদ্মায় ফিরে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সাথেও বৈঠকে বসবেন তারা।

আরও পড়ুন: ১৫ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস

তাছাড়া রোববার দুপুরে মার্কিন প্রতিনিধি দলটির সদস্যরা পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। তারপর বিকেলে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে বৈঠক শেষে আজই ঢাকা ছাড়বেন তারা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা