সংগৃহীত ছবি
জাতীয়

কারাগারে গেলেন শহীদুল 

নিজস্ব প্রতিবেদক: দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ ছাত্র-জনতার মিছিলে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে ৭ দিনের রিমান্ড শেষে শহীদুল হককে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন এই মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক বায়েজীদ বোস্তামী। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। তার আগে গত বুধবার (৪ সেপ্টেম্বর) তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত (১৯ জুলাই) বিকেল ৫টার দিকে রাজধানীর নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হয় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এই ঘটনায় দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এ সময় নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত (২১ আগস্ট) নিউমার্কেট থানায় এই মামলা করেন।

আরও পড়ুন: ভারতের সঙ্গে সংকট নেই

এদিকে মামলার এজাহারে উল্লেখ করা হয়, ((১৯ জুলাই) বিকেল ৫টার দিকে নিউমার্কেটের ১নং গেটের সামনে ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিল চলছিল। এই সময় কিছু আসামির যোগসাজশ ও উসকানিমূলক বক্তব্যে ও তাদের সরাসরি নির্দেশে নিরপরাধ মানুষের ওপর গুলি করা হলে ঐ সময় ঘটনাস্থলে মাহফুজুর রহমান, নাসির উদ্দিন, শামীম উসমান, মো. আবু মূসা, মাঈনুদ্দিন, শাহাদাত হোসেন, আবির হোসেনসহ অনেক নিরস্ত্র ছাত্র-জনতা ও সাধারণ পথচারী আহত হয়। এরপর আব্দুল ওয়াদুদ (৪৫) নিউমার্কেট থানার প্রিয়াঙ্গন শপিং সেন্টারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়। এর পরে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা