সংগৃহিত ছবি
জাতীয়

পররাষ্ট্র স‌চি‌ব মোমেনের নিয়োগ বা‌তিল

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মোমেনের চু‌ক্তি‌ভি‌ত্তিক নি‌য়োগ বাতিল ক‌রে‌ছে অন্তর্বর্তীকালীন সরকার।

আরও পড়ুন: কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রোববার (১ সে‌প্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র বিষয়ক উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন এ তথ‌্য নি‌শ্চিত করেছেন।

পররাষ্ট্র উপ‌দেষ্টা বলেন, পররাষ্ট্র স‌চিবের চু‌ক্তি বা‌তিল করা হ‌য়ে‌ছে।

তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, আগামীকাল সোমবার প্রজ্ঞাপন জারি করা হ‌বে।

মাসুদ বিন মোমেন ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পররাষ্ট্র সচিব হিসেবে যোগদান করেন। ২০২২ সা‌লের ন‌ভেম্ব‌রে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ দুই বছর বাড়ানো হয়। সে অনুযায়ী চল‌তি বছ‌রের ডি‌সেম্ব‌রের শুরু‌তে চু‌ক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে, শেখ হা‌সিনা সরকা‌রের ক্ষমতাচু‌ত্যির পর ড. মুহাস্মদ ইউনূ‌সের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকা‌র গঠ‌নের পর সব ধরনের চু‌ক্তিভি‌ত্তিক নি‌য়োগ বা‌তি‌লের নী‌তিগত সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন: ভারত চাইলে হাসিনাকে ফেরত দিতে পারে

মাসুদ বিন মোমেন পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। কর্মজীবনে কূটনীতিক হিসেবে তিনি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১৫ সাল থেকে তিনি জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ছিলেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা