সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে মো. ইমন (২৪) নামের ১ যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হাজারীবাগের গণকটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

আরও পড়ুন: নামছে বন্যার পানি

নিহত যুবক, বাড়ি ময়মনসিংহে জেলার মো. ইউসুফের ছেলে। তিনি রাজধানীর কামরাঙ্গীরচরের মুন্সিহাটি এলাকায় পরিবারের সাথে থাকতেন। ২ ভাই ও ১ বোনের মধ্যে ইমন সবার বড়। তিনি ২২ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন।

নিহতের চাচা ইসরাফিল জানান, বেসরকারি ১টি প্রতিষ্ঠানে চাকরি করতেন নিহত ইমন। তিনি ২২ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী ছিলো। এরপর সাপ্তাহিক ছুটি উপলক্ষে অফিস বন্ধ থাকায় শুক্রবার বন্ধুদের সাথে বাসা থেকে বের হয়ে যায়। এর পরে সন্ধ্যায় গণকটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সাজু (২৩) ও তাঁর বাবা জাহাঙ্গীর, ‘গালকাটা আবু’ ও তার আরও কয়েকজনের সাথে ইমনের কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে তারা ইমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে এবং সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ২ অঞ্চলে ঝড়ের আভাস

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, নিহত যুবকের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা