সংগৃহীত ছবি
জাতীয়

১ দিনের বেতন দিচ্ছে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক: দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তার জন্য ১দিনের বেতনের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দিচ্ছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (২৫ আগস্ট) ১ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন: ১দিনের বেতন দিলেন পিএসসি

এতে বলা হয়, রোববার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে ১ সভায় দেশের বিভিন্ন জেলায় সংঘটিত ভয়াবহ বন্যায় দুর্গতদের সাহায্যে রাজস্ব খাতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ১ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেশের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সভায় পরিচালকরাসহ অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা সশরীরে উপস্থিত ছিলেন এবং বিভাগ ও জেলা কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন। এরপর আগামী ১ দিনের মধ্যে সমুদয় অর্থ দেশের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হবে।

আরও পড়ুন: শেখ হাসিনাসহ ১৩ জনের নামে মামলা

অপরদিকে রোববার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে বন্যা দুর্গতদের সহায়তায় গণত্রাণ ফান্ডে মোট ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এছাড়াও দেশের বন্যাদুর্গতদের উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় মনিটরিং সেলের পাশাপাশি ফেনীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষও খোলা হয়েছে। এ সময় অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের নম্বর- ০১৮১৯৮৪৮০৩০/০১৭১১৩০৩৪২১/০১৮১৮১০৫৬২৪। তথ্য অনুযায়ী, রোববার দুপুর ১২টা পর্যন্ত মোট ২,৭৯১ জন বন্যা দুর্গতকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা