সংগৃহীত ছবি
জাতীয়

এস আলমের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক : পোশাককর্মী মো. রুবেল হত্যার ঘটনায় এস আলম ও তার দুই ছেলের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন : বন্যায় প্রাণ গেল ১৩ জনের

শুক্রবার (২৩ আগস্ট) আদাবর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু চন্দ্র বণিক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম, এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম মাসুদ (এস আলম), তার দুই ছেলে আহসানুল আলম মারুফ (৩০) ও আশরাফুল আলমসহ (২৮) মোট ১৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ৪০০ থেকে ৫০০ জন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ ছাত্রলীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

আরও পড়ুন : রাশেদ খান মেনন রিমান্ডে

মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট আদাবর থানার রিং রোডে এক প্রতিবাদী মিছিলে গুলিবিদ্ধ হন পোশাককর্মী মো. রুবেল। পরবর্তী সময়ে তাকে গ্রিনরোড সেন্ট্রাল হসপিটালে নেওয়া হয়। এরপর সেখানকার চিকিৎসকরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠান। সোহরাওয়ার্দী হাসপাতালে অপারেশন পরবর্তী আইসিইউ স্বল্পতায় সিটি কেয়ার জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট সকাল ১০টায় মারা যান রুবেল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা