সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী থানার জহির স্টিল মিলের সামনে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় মো. রাসেল (২৭) নামে ১ কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন।

সোমবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় এই ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র যাচ্ছেন খালেদা জিয়া

নিহত কাভার্ডভ্যান চালক, নোয়াখালী জেলার সদর থানার দক্ষিণ শোলাকিয়া এলাকার আব্দুল কাদেরের ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রামে বসবাস করতো।

নিহতের বাবা আব্দুল কাদের জানান, আমার ছেলে রাসেল কাভার্ডভ‍্যান চালক ছিলো। রোববার সে চট্টগ্রাম-ঢাকায় আসে, এরপর রাতে তার সাথে আমার কথা হয়। এর পরে দুপুর আড়াইটায় খবর পাই আমার ছেলেকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। এ সময় এসে দেখি আমার ছেলে আর বেঁচে নেই। এদিকে তার সহকর্মী রুবেলের কাছ থেকে জানতে পারি রাস্তা পারাপারের সময় ১টি বাস তাকে চাপা দিয়ে চলে যায়।

আরও পড়ুন: বিআরটিএ সার্ভার সচল

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা এই বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানিয়েছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা