সংগৃহীত ছবি
জাতীয়

সুষ্ঠু নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

নিজস্ব প্রতিবেদক : সরকার অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন : গ্লোবাল সাউথ সামিটে যুক্ত ড.ইউনূস

শনিবার (১৭ আগস্ট) তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ।

আরও পড়ুন : অপারগ হলে চলে যাবো

এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. মুহাম্মদ ইউনূস।

বক্তব্যে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, স্থানীয় সরকার, শিক্ষা ও অর্থনীতিসহ রাষ্ট্রীয় কাঠামোর সব স্তরে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানান ড. ইউনূস।

তিনি বলেন, আপনারা সবাই জানেন যে, গত ৫ আগস্ট বাংলাদেশ একটি ‘দ্বিতীয় বিপ্লব’ এর সাক্ষী হয়েছে। আমাদের বীর ছাত্রদের নেতৃত্বে এবং জনসাধারণের সঙ্গে যোগদানের মাধ্যমে যা সম্ভব হয়েছে।

আরও পড়ুন : আহতদের চিকিৎসা ব্যয় সরকার দিবে

প্রধান উপদেষ্টা বলেন, আমার জীবনের দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখতে পাই, আমাদের আর্থিক ব্যবস্থা সম্পদ আত্তীকরণের বিষয়টি প্রচার করে। এক্ষেত্রে সবার সম্পদ প্রাপ্তি নিশ্চিত করতে আর্থিক ব্যবস্থাকে নতুন ঢেলে সাজাতে হবে।

তিনি আরও বলেন, সম্পদের একমুখী পথ থাকা উচিত নয়। আমাদের অবশ্যই সকল মানুষের, বিশেষ করে নারী ও যুবকদের জন্য আর্থিক সেবা নিশ্চিত করতে হবে। আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারি যে, কীভাবে এটি সফলভাবে করা যায়। এই বিষয়ে বহু দেশ অগ্রণী ভূমিকা পালন করেছে। এক্ষেত্রে আমার আরও এগিয়ে যেতে হবে।

ভারতের নয়াদিল্লিতে তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিট অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (১৬ আগস্ট) ফোনালাপে সামিটে যোগ দেওেয়ার জন্য ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি। তখন আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে রাজি হন প্রধান উপদেষ্টা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

মুন্সীগঞ্জে লোকগানের আসর-সহজ মানুষ  আয়োজিত

লোকজ সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংগীতের প্রতি আগ...

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরও আইন অনুযায়ী আজীবন বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা