জাতীয়

অতিরিক্ত সচিব হলেন ৯৮ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক :

এবার প্রশাসনে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। শনিবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ৯৮ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়েছে।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে ৯৮ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের পদায়ন করা হয়নি।

এখন প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা হল ৬১১ জন। যদিও অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা ১৩০টি।

সান নিউজ/পিডিকে/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা