সংগৃহীত ছবি
জাতীয়

গুলিতে আহত পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর পুলিশ লাইনসের অস্ত্রাগারে সহকর্মীর পিস্তল থেকে অসাবধানতাবশত ছুটে আসা গুলিতে বিদ্ধ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আল আমিন (৩০) হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: রোববার শুরু হাইকোর্টের বিচারকাজ

বুধবার (১৪ আগস্ট) বিকেলে তার মৃত্যু হয়। ঐ ঘটনায় আরও আহত হয়েছিলেন তার সহকর্মী এএসআই ইয়াসিন আলী।

নিহত পুলিশ সদস্য, লালমনিরহাটের তিস্তা উপজেলার গোকুন্ডা কাচারীপাড়া গ্রামের বখতার আলীর ছেলে।

দারুস সালাম থানার এএসআই রঞ্জু মিয়া জানান, গত সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে দারুস সালাম থানার কার্যক্রম শুরু করা হয়। এই সময় থানার এএসআই আল আমিন ও তাঁর সহকর্মী ইয়াসিন আলী মিরপুর ১৪ নম্বরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) অস্ত্রাগার থেকে অস্ত্র আনতে যায়। এরপর সেখানে ইয়াসিন পিস্তলে ম্যাগাজিন ঢুকিয়ে পরিষ্কার করার সময় অসাবধানতাবশত একটি গুলি বেরিয়ে তাঁর হাতের তালু ফুটো হয়ে পাশে থাকা আল আমিনের পেটে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যায়। ঐ ঘটনায় ২ জনকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়। এর পরে ইয়াসিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ছেড়ে দেওয়া হয় এবং আহত আল আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা