সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে ২ জনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ওয়ারীর হাটখোলা এলাকায় আল আমিন ভুঁইয়া (৪২)ও নুরুল আমিন ভুইয়া (৩৫) আপন ২ ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে নিহত আল-আমিন ভূঁইয়া ওয়ারী থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

আরও পড়ুন: সময় টিভির মালিকানা রিট

বুধবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ওরারীর হাটখোলার ফকির বানু টাওয়ারের পাশের গলিতে এই ঘটনাটি ঘটে। এর পরে দুপুর দেড়টায় রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তি, রাজধানীর ওয়ারীর ২ নং কে এম দাস লেনের শামসুদ্দিন ভূঁইয়ার ছেলে ছিলেন।

নিহতের বড় ভাই রুহুল আমিন জানান, আমার ছোট ভাই আল আমিন ওয়ারী থানা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলো। আমার আরেক ছোট ভাই নুরুল আমিন পাঠাও এর মোটরবাইক চালক ছিলো। আমার ২ ভাইকে কে বা কারা কুপিয়ে গুরুতর আহত করেছে। ওয়ারীর হাটখোলা এলাকায় রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে গেছে তাদেরকে। এই খবর পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায় আমার ২ ভাই আর বেঁচে নেই। কারা আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে এই বিষয়ে আমরা এখনও কিছু বলতে পারছি না।

আরও পড়ুন: দেশের সকল প্রাথমিক বিদ্যালয় চালু

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

  বিয়ের তিন দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবকের প্রাণহানি 

নোয়াখালীর সেনবাগে বিয়ের আনন্দ শেষ না হতেই সড়ক দুর্ঘটনায় মো.আল আমিন (৩০) নামে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা