সংগৃহীত ছবি
জাতীয়

পুলিশের গুলিতে আহত এএসআই

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর পুলিশ লাইনে অস্ত্রাগারে সহকর্মীর মিস ফায়ারিংয়ের কারনে আলআমিন (৩০) নামে ১ সহকারী উপপরিদর্শক (এএসআই) গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় এই ঘটনা ঘটে। এর পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ১৩ অঞ্চলে ঝড়ের আভাস

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাজধানীর মিরপুর থেকে আলামিন নামে পুলিশের ১ এএসআইকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এর পরে চিকিৎসক তাকে হাসপাতালে ১০১ নাম্বার ওয়ার্ডে ভর্তি দিয়েছেন। আহত আল আমিন দারুস সালাম থানায় এএসআই হিসেবে কর্মরত আছেন বলে জানা যায়।

তিনি আরও জানান, সারাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় থানার সকল অস্ত্র মিরপুর পুলিশ লাইনে জমা দেয়া হয়। সোমবার দুপুরে অস্ত্র আনতে মিরপুর পুলিশ লাইনে যায় আল আমিনসহ আরও অনেকে। এরপর সেখানে অন্য ১ সহকর্মীর হাত থেকে অসাবধানতাবশত পিস্তলের গুলি বের হয়ে আল আমিনের পেটের বামপাশে বিদ্ধ হয়ে পিঠ দিয়ে বেরিয়ে যায়। এর পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তার সহকর্মীরা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা