ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ
জাতীয়

ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক:

গুলশানসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। দুপুর দুইটা থেকে তিন ঘণ্টার জন্য এসব এলাকায় গ্যাস থাকবে না।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গুলশান-১, গুলশান-২, বনানী, নতুনবাজার, বারিধারা সংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা