সংগৃহীত ছবি
জাতীয়

আশুরায় ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র আশুরা ও তাজিয়া মিছিল ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

আরও পড়ুন : তাপমাত্রা বৃদ্ধির আভাস

সোমবার (১৫ জুলাই) সকালে রাজধানীর লালবাগে হোসাইনী দালান ইমামবাড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আগামী ১৭ জুলাই (বুধবার) পবিত্র আশুরা উপলক্ষ্যে তাজিয়া মিছিলসহ যেসব আয়োজন রয়েছে সে উপলক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। যেসব ইমামবাড়া রয়েছে সেখানে ইন্সট্রুমেন্টাল চেকিং ও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠান শুরুর আগে যারা ইমামবাড়ায় প্রবেশ করবে তাদের আর্চওয়ে ও অন্যান্য সুইপিংয়ের মাধ্যমে এখানে প্রবেশ করতে হবে। হোসাইনী দালান ইমামবাড়ার সন্নিকটে যেসব উঁচু ভবন রয়েছে সেখান থেকে ইমামবাড়ার নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করা হবে।

আরও পড়ুন : দেশে ফিরলেন ৬৯ হাজার ৭৪২ হাজি

তিনি বলেন, পবিত্র আশুরার অনুষ্ঠান উপলক্ষ্যে ইমামবাড়ায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তাজিয়া মিছিলের আগে-পেছনে ডানে-বামে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সিসিটিভি ও সাইবার চেকিংসহ যেসব নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দরকার তা নেওয়া হয়েছে। ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল নিয়ে যেখানে যাওয়া হবে সেখানেও পুলিশের উপস্থিতি থাকবে। তাজিয়া মিছিলের সঙ্গে সঙ্গে পুলিশ থাকবে।

আমরা মিছিলে অংশগ্রহণকারীদের অনুরোধ জানিয়েছি তারা যেন ছুরি চাকু ও দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ না করেন। তাজিয়া মিছিলে পতাকা রাখার একটি বিধান রয়েছে, কিন্তু সেই পতাকা যেন বেশি উঁচু না হয় যাতে করে ইলেকট্রিক তারের সঙ্গে সংযোগ না হয় সে বিষয়ে অংশগ্রহণকারীদের সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় মিটিং করে সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি আজ, আগামীকাল ও পরশুদিন এই তিন দিনব্যাপী এ অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হবে।

আরও পড়ুন : যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল

হাবিবুর রহমান বলেন, আমরা ইতোমধ্যে নিরাপত্তার স্বার্থে ইমামবাড়ার আশেপাশে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি। সিভিল পোশাকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদের সদস্যরা মোতায়েন রয়েছে। ইমামবাড়ার সন্নিকটে যেসব উঁচু ভবন রয়েছে সেখান থেকে অন্তর্ঘাতমূলক কোনো কর্মকাণ্ড যাতে পরিচালিত না হতে পারে সে কারণে সেখানে পুলিশের উপস্থিতি থাকবে।

তাজিয়ে মিছিল ও পবিত্র আশুরাকে কেন্দ্র করে জঙ্গিদের কোনো হুমকি রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু অতীতে তাজিয়া মিছিলে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে সেহেতু এই বিষয়টি মাথায় রেখে আমাদের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা