সংগৃহীত ছবি
জাতীয়

তিস্তা প্রকল্পে চীন দীর্ঘদিন ধরে আগ্রহী

নিজস্ব প্রতিবেদক: তিস্তা প্রকল্পে চীন দীর্ঘদিন ধরে আগ্রহী। তিস্তা ভারত ও বাংলাদেশের যৌথ নদী। আমরা মনে করি তিস্তা প্রকল্পে ভারত যদি আমাদের সহায়তা করে সেটি আমাদের জন্য ভালো বলে মন্তব্য করেছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন: জনগণের কাছে আমি কৃতজ্ঞ

বৃহস্পতিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। প্রধানমন্ত্রীর ভারত সফরের পর চীন সফর ভারসাম্যপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।

আরও পড়ুন: সমাজ পরিবর্তনে শিক্ষার বিকল্প নেই

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ ও ভারতের ট্রেন চলাচল এখনও আছে। আমরা আঞ্চলিক যোগাযোগ নিয়ে ভাবছি। ভারত দিয়ে ট্রেন নেপাল ও ভুটানে যাবে। এটা সবার জন্যই ভালো হবে।

তিনি আরও বলেন, তারেক রহমানকে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি নেই, সেটি একটি সমস্যা। তবে দুই দেশ সম্মত হলে তাকে ফিরিয়ে আনা সম্ভব। এ নিয়ে আলোচনা চলছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা